এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য
ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্ৰামপঞ্চায়েতের ভাঙামালি এলাকায় এক মহিলার মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার । জানা গেছে ঐ মহিলার নাম লক্ষী হরিযন। তার বয়স ৪০।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঐ মহিলা বাড়িতে একাই থাকত। এদিন সকালে তার বাড়ির পাশে চুল ও রক্তের দাগ দেখতে পান স্থানীয়রা এবং পরে মহিলার বাড়িতে গিয়ে মহিলার মৃতদেহ দেখতে পান । এর পর খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশকে । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জলপাইগুড়ি এডিশনাল এসপি ওয়াংডেন ভুটিয়া। ময়নাগুড়ির পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ময়নাগুড়ি পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ