Latest News

6/recent/ticker-posts

Ad Code

পবিত্র ঈদ উপলক্ষ্যে বস্ত্র বিতরণ দুই সমাজসেবকের

পবিত্র ঈদ উপলক্ষ্যে বস্ত্র বিতরণ দুই সমাজসেবকের 



দিনহাটাঃ 

পবিত্র ঈদ উপলক্ষ্যে দিনহাটার দুই বিশিষ্ট সমাজ সেবক রোহিত ইসলাম ও দীপক বর্মন বেশ কিছু সহৃদয়বান ব্যক্তির সহযোগিতায় দিনহাটা নটকোবাড়ি সহ পেটলা, নয়ারহাট, ওকড়াবাড়ি, দিনহাটা ১৬ নং ওয়ার্ডের বেশ কিছু অঞ্চল জুড়ে প্রায় 155 জন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল। সকলের সহযোগিতা এবং রোহিত ও দীপকের পরিচালনায় অত্যন্ত সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় আজকের এই কর্মসূচি। 


রোহিত ইসলাম ও দীপক বর্মন জানান যে তাদের আজকের এই কর্মসূচির আসল উদ্দেশ্যই হল পবিত্র ঈদ উপলক্ষ্যে সবার মুখে হাসি ফোটানো। পাশাপাশি তাদের এই কর্মসূচিতে যারা বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের তারা আন্তরিকতার সাথে কুর্নিশ জানান।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code