BREAKING NEWS: করোনার জের সব লিখিত পরীক্ষা স্থগিত করলো PSC
করোনা সংক্রমনের জের আগেই WBCS সহ তিন পরীক্ষার ইন্টারভিউ স্থগিত করেছিল পাবলিক সার্ভিস কমিশন। এবার বাড়তে থাকা কোভিড পরিস্থিতির জের সবরকম লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিল কমিশন। আগামী ৭ই মে ২০২১ থেকে ৩০শে জুন ২০২১ পর্যন্ত যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল তা পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত স্থগিত রাখার ঘোষনা করলো কমিশন।
আজ বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, রাজ্যে বর্তমান যেভাবে করোনা কেসের সংখ্যা বাড়ছে তাতে কমিশন আপাতত ৭ই মে থেকে ৩০শে জুনের সব পরীক্ষা স্থগিত করা হল পরবর্তী বিজ্ঞপ্তি পর্যন্ত। এই সকল পরীক্ষার নতুন সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি আপডেট পেতে কমিশনের ওয়েবসাইট ফলো করার পরামর্শ দেওয়া হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ