Latest News

6/recent/ticker-posts

Ad Code

১৮ বছর বয়স হলেই মিলবে করোনা টিকা, ঘোষনা কেন্দ্রের


১৮ বছর বয়স হলেই মিলবে করোনা টিকা, ঘোষনা কেন্দ্রের 



১৮ বছর বয়স হলেই মিলবে করোনা টিকা এবার এমনি ঘোষনা কেন্দ্রের। এতদিন ৪৫ ঊর্ধ্ব বয়সীদের ভ‍্যাকসিন দেওয়া হচ্ছিল এবার নতুন প্রজন্মকেও দেওয়া হবে ভ‍্যাকসিন। আগামী মে মাসের ১ তারিখ থেকে ১৮ বছরের ঊর্ধ্ব বয়সীরা ভ‍্যাকসিন নিতে পারবে।



পাশাপাশি সংস্থা গুলিকে খোলা বাজারে ভ‍্যাকসিন বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। ফলে ভ‍্যাকসিন সংস্থা সরাসরি রাজ‍্য সরকারের কাছে ভ‍্যাকসিন বিক্রি করতে পারবে। সরকার নির্ধারিত দামে ৫০% ভ‍্যাকসিন খোলা বাজারে বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকা পাওয়া যায়। বেসরকারি হাসপাতালে ২৫০ টাকা করে লাগে। 



তবে, এই ঘোষনা হলেও আশঙ্খা দেখা দিয়েছে ভ‍্যাকসিনে। দেশজুড়ে শুরু হয়েছে ভ‍্যাকসিনের আকাল। একদিকে প্রথম ডোজের ডেট পাওয়া যাচ্ছে না অন‍্যদিকে প্রথম ডোজ দিলেও দ্বিতীয় ডোজের ভ‍্যাকসিন নিতে ঘুরতে হচ্ছে। পর্যাপ্ত ভ‍্যাকসিন নেই বলেই জানাচ্ছে কেন্দ্র গুলি। 



বিশেষজ্ঞরা বারবারই ৪৫-এর নীচের বয়সীদের ভ‍্যাকসিন দেওয়ার কথা জানিয়েছেন কারণ, দ্বিতীয় দফায় নতুন প্রজন্মই বেশি করে করোনার কবলে পড়ছে উঠে এসেছে সমীক্ষায়। অন্যদিকে, ছাড় পাচ্ছে না সদ্যোজাতোরাও। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code