Latest News

6/recent/ticker-posts

Ad Code

দলগত পারফরম্যান্সে রাজস্থানকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো চেন্নাই

দলগত পারফরম্যান্সে রাজস্থানকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো চেন্নাই


চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস দুই দলই দুটি ম্যাচে একটি করে জয়ের সুবাদে সমসংখ্যক পয়েন্টে রয়েছে। সোমবার আইপিএলের ১২ তম ম্যাচে এই দুই দলের দ্বৈরথে রাজস্থানকে ৪৫ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো কিংসরা। 


টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক স্যামসন। কোনো ব্যাটসম্যানই বড়ো রান না পেলেও সম্মিলিত প্রয়াসে ভালো স্কোর করে চেন্নাই। শুরুতে ডুপ্লেসি (১৭ বলে ৩৩), মঈন আলী (২০ বলে ২৬), রায়াডু (১৭ বলে ২৭) রা ভালো রান পান। শেষদিকে ধোনি (১৭ বলে ১৮), স্যাম কুরান (৬ বলে ১৩) এবং ব্রাভোর (৮ বলে ২০) সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৮ রান তোলে চেন্নাই। রাজস্থানের হয়ে ৩টি উকেট পান চেতন সাকারিয়া। ২টি উইকেট পেয়েছেন ক্রিস মরিস।


১৮৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে চেন্নাই বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি কোনো রয়্যাল ব্যাটসম্যানই। দলের পক্ষে সর্বোচ্চ স্কোর জো বাটলারের (৩৫ বলে ৪৯)। এছাড়া মিডলঅর্ডারে দুই অংকের রান করেছেন শুধুমাত্র মনন ভোরা (১৪), শিবম দুবে (১৭)। ব্যর্থ হয়েছেন অধিনায়ক স্যামসন (৫ বলে ১), গত ম্যাচের নায়ক ডেভিড মিলার (৫ বলে ২)।


২০ তম ওভারে জয়ের জন্য দরকার ছিল ৫২ রান। শেষদিকে রাহুল তেওয়াটিয়া (১৫ বলে ২০) এবং জয়দেব উনাদকাট (১৭ বলে ২৪) কিছুটা চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। ফলস্বরুপ ৪৫ রানের বিরাট ব্যবধানে হারতে হয় রাজস্থানকে। ৩টি উইকেট পেয়েছেন মঈন আলী (৩-০-৭-৩)। ২টি করে উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা এবং স্যাম কুরান। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code