Latest News

6/recent/ticker-posts

Ad Code

১লা মে থেকে দেশের ২৪টি রাজ‍্য ফ্রি ভ‍্যাকসিন দেবে, দেখুন পুরো তালিকা

১লা মে থেকে দেশের ২৪টি রাজ‍্য ফ্রি ভ‍্যাকসিন দেবে, দেখুন পুরো তালিকা 




ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। এর মাঝেই ১লা মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে ভ‍্যাকসিন দেওয়ার ঘোষনা দেয় কেন্দ্র সরকার। এরপর একাধিক রাজ‍্য ফ্রি-তে ভ‍্যাকসিন দেওয়ার ঘোষনা করেছে। বেশ কিছু রাজ‍্য ১৮ থেকে ৪৫ বছর বয়সী সকলকে ভ‍্যাকসিন দেওয়ার ঘোষনা করেছে অন‍্যদিকে কিছু রাজ‍্য সবাইকেই ফ্রি-তে ভ‍্যাকসিন দেওয়ার ঘোষনা করেছে। ১লা মে থেকে ২৪টি রাজ‍্য নাগরিকদের ফ্রিতে ভ‍্যাকসিন দেবে। 


তালিকা: 

বিহার

ঝাড়খণ্ড

উত্তর প্রদেশ

পাঞ্জাব

হরিয়ানা

মধ্য প্রদেশ

ছত্তীসগঢ়

সিকিম

পশ্চিমবঙ্গ

আসাম

গোয়া

তামিলনাড়ু

তেলঙ্গানা

অন্ধ্র প্রদেশ

কেরালা

ওড়িশা

দিল্লি

জম্মু ও কাশ্মীর

হিমাচল প্রদেশ

গুজরাট

মহারাষ্ট্র

রাজস্থান

কর্ণাটক

উত্তরাখণ্ড


যদিও এখানে তালিকাভুক্ত বেশিরভাগ রাজ্যগুলি কোভিড -১৯ ভ্যাকসিন সকলের জন্য বিনামূল্যে দেবে, এমন কয়েকটি রাজ‍্য আছে যে ঘোষণা করেছে যে বিনা মূল্যে এই ভ্যাকসিনটি কেবল ১৮ থেকে ৪৫ বছর বয়সী লোকদের জন্যই পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, গোয়া, সিকিম, কর্ণাটক, ঝাড়খণ্ড এবং অন্ধ্র প্রদেশ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code