Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত প্রায় ৬০ শতাংশ প্যাকেজের রেট ১০-১৫ শতাংশ বৃদ্ধি করল সরকার




স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত প্রায় ৬০ শতাংশ প্যাকেজের রেট ১০-১৫ শতাংশ বৃদ্ধি করল সরকার





স্বাস্থ্যসাথী প্রকল্পে বড়সড় বদল।একাধিক বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম স্বাস্থ্যসাথী প্রকল্পের বিভিন্ন প্যাকেজের বরাদ্দ রেট বৃদ্ধির দাবি জানিয়েছিল।এবার তাদের সেই দাবি কার্যত মেনে নিল রাজ্য সরকার।


রাজ্য সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত প্রায় ৬০ শতাংশ প্যাকেজের রেট ১০-১৫ শতাংশ বৃদ্ধি করল। মঙ্গলবার এ কথা ঘোষণা করা হয়েছে।




এদিন রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যসচিব স্বরূপ নারায়ণ নিগম। সেই বৈঠকেই প্যাকেজের রেটবৃদ্ধির কথা জানানো হয়। দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছিল বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি। তাদের অভিযোগ ছিল, সরকারের বেঁধে দেওয়া রেটে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে চিকিৎসা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এবার তাদের দাবি কার্যত মেনে নিল সরকার।




এদিন সরকারের তরফে জানানো হয়,"রাজ্যের ১ কোটি ৪০ লক্ষ মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এসেছে।"


প্রসঙ্গত উল্লেখ্য,পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প রাজ্যে অভূতপূর্ব সাড়া ফেলেছে। ইতিমধ্যে ১ হাজার ৫৩৭টি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে এই প্রকল্পের সুবিধা মিলছে।এদের মধ্যে নতুন করে ৪২৫টি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম এর আওতায় এসেছে।বেড়েছে শয্যা সংখ্যাও।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code