নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রীবোঝাই বাস;জখম ২৫ জন!
যাত্রী ভরতি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চাষের জমিতে উলটে গেল। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের পাটাশোল এলাকায়।
কমপক্ষে ২৫ জন গুরুতর জখম। হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁদের।জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ খাতড়া-চন্দ্রকোণা রুটের একটি বাস চন্দ্রকোণার দিকে যাচ্ছিল।
বাসের একটি চাকা পাটাশোল এলাকায় রাস্তার গর্তে পড়ে যায়। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ১০ ফুট নিচু চাষের জমিতে পড়ে যায় বাসটি। শব্দ পেয়ে তড়িঘড়ি স্থানীয়রা ছুটে যান। প্রথমে তাঁরাই উদ্ধারকাজে হাত লাগান।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোয়ালতোড় থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশের বেশ কিছুক্ষণের চেষ্টায় বাসের ভিতরে আটকে থাকা ২৫ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে তাঁরা গোয়ালতোড়ের একটি হাসপাতালে ভরতি রয়েছেন। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। কিছুক্ষণের মধ্যেই তাঁদের মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হবে।
পুলিশের তরফে জানানো হয়েছে,আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে।সূত্রের খবর, ইতিমধ্যেই পুলিশ আহতদের পরিবারে খবর পাঠিয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ