দেশের প্রগতিতে যাঁদের বিশেষ অবদান রয়েছে, বাংলার পুণ্যভূমিতে সেই সব অসামান্য ব্যক্তিত্ব লালিত হয়েছেন। পশ্চিমবঙ্গে যাতে সর্বোচ্চ মানের উন্নয়ন হয় তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য এবং প্রয়াস। আমি আগামীকাল হুগলীতে যোগাযোগ সংক্রান্ত একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করব।
— Narendra Modi (@narendramodi) February 21, 2021
হুগলী থেকে মেট্রো রেলের নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের মধ্যে সম্প্রসারিত অংশটির উদ্বোধন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে মা কালীর দুটি পবিত্র মন্দির কালীঘাট ও দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরো উন্নত হবে, তাই এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই মন্দিরগুলি প্রাণবন্ত ভারতীয় সংস্কৃতির প্রতীক। pic.twitter.com/SSy1tYcMvN
— Narendra Modi (@narendramodi) February 21, 2021
অন্যান্য যেসব প্রকল্পের উদ্বোধন হবে সেগুলি হলঃ-
— Narendra Modi (@narendramodi) February 21, 2021
কলাইকুন্ডা ও ঝাড়গ্রামের মধ্যে তৃতীয় লাইন
আজিমগঞ্জ ও খাগড়াঘাট রোড শাখার দ্বিতীয় লাইন
হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ডানকুনি ও বারুইপাড়ার মধ্যে চতুর্থ লাইন
হাওড়া-বর্ধমান মেন লাইনে রসুলপুর ও মগরার মধ্যে তৃতীয় লাইন
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ