Latest News

6/recent/ticker-posts

Ad Code

গ্রিন কার্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নীতি খারিজ করলেন জো বাইডেন




গ্রিন কার্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নীতি খারিজ করলেন জো বাইডেন





প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিন কার্ড নিয়ে করা নীতি প্রত্যাহার করলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এইচ ১ বি ভিসা নিয়ে আমেরিকায় কাজ করতে যাওয়া বিদেশীদের গ্রিন কার্ডের জন্য আবেদনের ঘোর বিরোধী ছিলেন ট্রাম্প। দীর্ঘ দিনের এই আপত্তি লক ডাউনের সময় সফল করেন তিনি। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন ঘোষণায় এইচ ১ বি ভিসা নিয়ে কাজ করতে আসা অনাবাসীরা আমেরিকায় আবার গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন।




অনাবাসীদের জন্য আমেরিকানদের কর্মসংস্থানে অসুবিধা হচ্ছে এই যুক্তিতে লক ডাউন পর্বে নতুন নিয়ম বলবত করেন ট্রাম্প। এইচ ১ বি ভিসা নিয়ে কাজ করতে আসা অনাবাসীরা যাতে গ্রিন কার্ডের জন্য আবেদন না করতে পারেন তার বন্দোবস্ত করেছিলেন ট্রাম্প। কিন্তু নয়া মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তাঁর পূর্বসূরির জারি করা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন।




এবিষয়ে ডেমোক্র্যাট প্রেসিডেন্টের দাবি ট্রাম্পের এই নীতি আমেরিকার বাণিজ্য আর অর্থনীতির ক্ষতি করেছে। তাছাড়াও ট্রাম্পের যুক্তি ভিত্তিহীন। তিনি বলেন, 'ট্রাম্পের যুক্তি ভিত্তিহীন। তাঁর নীতি আমেরিকায় থাকা পরিবারগুলিকে তাদের প্রিয়জনদের থেকে আলাদা করেছে। আমেরিকার বাণিজ্য আর অর্থনীতিরও ক্ষতি হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code