Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাঙালির হেঁশেলে মৌসোনা নিয়ে এসেছে ক্রিমি মাটন এর সহজ রেসেপি

বাঙালির হেঁশেলে মৌসোনা নিয়ে এসেছে ক্রিমি মাটন এর সহজ রেসেপি


 

আজ এই বিশ্বায়নের যুগে বাঙালি রান্নার মধ্যেও ঢুকে গেছে বিভিন্ন ফিউশন রান্না।আর্ন্তজাতিকতার মিশেলে সেই চির পরিচিত বাঙালি রান্না হয়ে ওঠে স্বাদে গুণে সেরা । গ্লোবালাইজেশানের পিঠে সওয়ার হয়ে বাঙালির রান্না জয় করেছে পৃথিবীর সব খাদ্য রসিকদের মন । এমনই সব রান্না নিয়ে ZEE বাংলা খ্যাত মৌসোনা ঘোষ হাজির বাঙালির হেঁশেল এ । আজকের বাঙালির হেঁশেলে মৌসোনা নিয়ে এসেছে ক্রিমি মাটন এর সহজ রেসেপি। 

রেসিপি:ক্রিমি মাটন

উপকরণ:

১. মাটন ১কেজি

২.আদা ১ টেবিল চামচ

৩. রসুন ১ টেবিল চামচ

৪. পেঁয়াজ কুচি ২০০ গ্রাম

৫. টক দই আধ কাপ

৬. নারকেল ,এলাচ ,দারচিনি, গোলমরিচ, কাঁচালঙ্কা ২ টো, বেল পেপার (৩ রকমের),চার মগজ - চিনে বাদাম - কাজু বাদাম তিন টেবিল চামচ করে।

৭. পরিমাণ মতো ভিনিগার, সাদাতেল, ঘি, ক্রিম, কসৌরি মেথি, ভেজে রাখা একটি কপছিকাম।



প্রণালী:

মাটন ভিনিগারে কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখুন। ভিনিগার থেকে তুলে টক দই, আদা , রসুন কাঁচালঙ্কা, নুন দিয়ে মেখে ফ্রিজে রাখুন।এরপর ফ্রিজ থেকে বের করে সামান্য তেলে হালকা কষিয়ে কুকারে সেদ্ধ করে মাটন বনলেস করে নিন। কড়াইতে সাদাতেল ও ঘি গরম করে পেঁয়াজ ভাজুন।

চার মগজ, নারকেল, এলাচ, দারচিনি, গোলমরিচ ,চিনেবাদাম, কাজুবাদাম, কাঁচালঙ্কা ঘি-তে ভেজে বেটে নিন। এবার কড়াইতে ভাজা পেঁয়াজের মধ্যে বাটা মশলা ও সেদ্ধ মাটন দিয়ে কষতে থাকুন।একে একে দিয়ে দিন কসৌরি মেথি ও ভাজা ক্যাপসিকাম।  এর পর ওপর থেকে ক্রিম ছড়িয়ে আঁচ থেকে নামিয়ে পরিবেশন করুন ক্রিমি মাটন।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Ad Code