অভিষেকের করা মামলায় অমিত শাহকে হাজিরা দেওয়ার নির্দেশে সমন জারি
অভিষেকের করা মামলায় অমিত শাহকে হাজিরা দেওয়ার নির্দেশে সমন জারি করলো আদালত। গত প্রায় আড়াই বছর আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহের নামে মানহানি মামলা দায়ের করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। সেই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সমন পাঠাল বিধানগরের সাংসদ বা বিধায়কদের জন্য নির্ধারিত বিশেষ আদালত। আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১০ টায় অমিত শাহ বা তাঁর আইনজীবীকে সশরীরের আদালতে হাজিরা দিতে হবে।
২০১৮ সালের ১১ অগস্ট মেয়ো রোডে বিজেপির একটি সভায় অভিষেকের উদ্দেশে মানহানিকর মন্তব্য করেছিলেন শাহ। তার ভিত্তিতে ২৮ অগস্ট মানহানির মামলা দায়ের করেছিলেন অভিষেক। এমনটাই জানিয়েছেন অভিষেকের আইনজীবি। তিনি আরো জানান, কেন্দ্রের টাকা হাতানো থেকে শুরু সিন্ডিকেট দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলেছিলেন শাহ ।
অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বক্তব্য ছিল, অমিত শাহের আনা সব অভিযোগ ভিত্তিহীন। কোনও প্রমাণ তাঁর কাছে নেই অভিযোগ করে সাংসদ ও বিধায়কদের জন্য রয়েছে বিশেষ আদালত দায়ের করেছিলেন মানহানির মামলা। সেই মামলার সমন জারি হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ