Latest News

6/recent/ticker-posts

Ad Code

নেতাজীর জন্মদিনে রক্তদান শিবির গিতালদহ জনজাগরণ মঞ্চের, কালভার্ট উদ্বোধন করলেন নিশীথ প্রামানিক



নেতাজীর জন্মদিনে রক্তদান শিবির গিতালদহ জনজাগরণ মঞ্চের 



আজ দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন। ১২৫তম জন্মদিবস উপলক্ষে সারা দেশের বিভিন্ন প্রান্ত সরকারি ও বেসরকারীভাবে পালিত হচ্ছে জন্মজয়ন্তী। কেন্দ্র ও রাজ‍্য সরকারের তরফে একাধিক কর্মসূচি গ্রহন করা হয়েছে। আজ কলকাতায় সকাল থেকেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। এদিকে বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় পৌঁছেছেন নেতাজীর জন্মদিনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে। 




এদিন সীমান্তবর্তী শহর দিনহাটার গিতালদহের নবনীতে পালিত হল দেশনায়কের জন্মদিন। গিতালদহ জনজাগরণ মঞ্চের উদ‍্যোগে নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় আনন্দপাঠ শিশু নিকেতনের মাঠে। এদিনের এই রক্তদান শিবিরে অংশগ্রহন করেন কোচবিহার জেলার সাংসদ তথা বিজেপি নেতা নিশীথ প্রামানিক। 





শুধু রক্তদান শিবিরেই নয় উদ্বোধন করেন ভুপেন বর্মন নালা কালভার্ট। জানা যাচ্ছে সাংসদ নিশীথ প্রামাণিকের সংসদ তহবিল থেকেই এই নালায় কালভার্ট নির্মানের কাজ শুরু হতে চলেছে। সূত্রের খবর, পাশাপাশি গিতালদহ বাসীর জন‍্য সংসদ তহবিল থেকে অ্যাম্বুলেন্স দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code