ক্লাবের উদ্যোগে রাজগ্রামে রক্তদান শিবির
অভীক মিত্র, বীরভূম :
রামপুরহাট মহকুমার রক্ত সঙ্কটের কথা মাথায় রেখে ও থ্যালাসেমিয়া রুগীদের পশে দাঁড়াবার জন্য এবার এগিয়ে এলো রাজগ্রাম জনসংঘ ক্লাব | বুধবার সকালে ক্লাবপ্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়েজন করা হয় | পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রূপ নির্ণয় করা হয় |
রক্তদান শিবিরে ফিতে কেটে ক্লাবের পতকা উত্তোলন করে শুভ সূচনা করেন মুরারই একনম্বর ব্লক তৃণমূল সভাপতি বিনয় ঘোষ | ক্লাবের সেক্রেটারি আরিফ খান বলেন, "আমাদের ক্লাবের বয়স তিন বৎসর | এটাই আমাদের প্রথম রক্তদানের শিবির | মানুষের খুব উৎসাহ পেলাম এরপর থেকে প্রতি বছর রক্তদানের শিবিরের আয়েজন করবো" | রক্তদাতা রবি রাই বলেন, "আমার রক্তে কারোর জীবন যদি বেঁচে যাই এর চেয়ে বড়ো খুশি আর হয় না" | এদিন শিবিরে প্রায় একশজন রক্তদাতা রক্তদান করেন | রক্তদাতাদের হাতে ক্লাবের পক্ষ থেকে একটি হরলিক্স ও ট্রফি দিয়ে সম্মানিত করা হয় |
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল সহসভাপতি আলী মুর্তুজা খান,রাজগ্রাম মহামায়া হাইস্কুলের প্রাক্তন শিক্ষক নরনারায়ণ ঘোষ, শিক্ষক কুদ্দুস আলী,শিক্ষক সামায়ণ খান সহ বিশিষ্টজনেরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ