অবৈধ বাস পার্কিং জন্য ক্ষোভে ফুঁসছে সাধারন মানুষ
সঞ্জিত কুড়ি, বর্ধমান:
অবৈধ বাস পার্কিং জন্য ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ ।ইতিমধ্যে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রাস্তায় পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিয়েছেন।
এরপরেও বর্ধমান শহরের মধ্যে জি টি রোড এর ওপর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে টাউন সার্ভিস বাসের অবৈধ পার্কিং ।প্যাসেঞ্জার তোলার জন্য যেখানে সেখানে বাস দাঁড়িয়ে পড়েছে। এর জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে।
বৃহস্পতিবার বর্ধমান কার্জন গেট সংলগ্ন ক্রাইস্ট চার্চ-এর কর্তৃপক্ষ এই বেআইনি বাস পার্কিং এর বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন। পাশাপাশি পথচলতি মানুষ এই এইভাবে যানজট সৃষ্টি করার জন্য উষ্মা প্রকাশ করেন।
টাউন সার্ভিস কর্তৃপক্ষ জানাচ্ছে তারা দীর্ঘদিন ধরে এই ভাবেই যাত্রী পরিবহনের কাজ চালাচ্ছে । এই অবৈধ পার্কিং যেন অলিখিত আইনে পরিণত হয়েছে ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ