ময়নাগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত বাইক আরোহী
মঙ্গলবার ময়নাগুড়ির ২৭ নম্বর জাতীয় সড়কের বটতলার সংলগ্ন ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে এক বাইক আরহীকে ধাক্কা মেরে প্রাণ কেড়ে নিল স্টেট বাস । জানা যায় , মঙ্গলবার ঐ বাইক আরহী পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল। ওই সময় ময়নাগুড়ি থেকে ধুপগুড়ি গামী একটি স্টেট বাস পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা ঐ বাইক আরহীকে ধাক্কা মারে । ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার ।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা জুড়ে । খবর পেয়ে তৎক্ষণাৎ ময়নাগুড়ি থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় । পুলিশ সূত্রে খবর মৃত বাইক আরোহীর পরিচয় জানার চেষ্টা চলছে । এবং ঘটনার তদন্ত শুরু করেছে ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ