কোচবিহারে মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেল কলেজের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 


কোচবিহারে মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেল কলেজের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 


গতকাল থেকেই তিনদিনের উত্তরবঙ্গ সফরে উত্তরবঙ্গে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কর্মী সভা করেন তৃণমূল নেত্রী। আর সেই মঞ্চে দাড়িয়ে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। 



এদিনের মঞ্চ থেকে বিজেপি ও সিপিএম-কে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে উত্তরকন্যা, ভোরের আলো, কন্যাশ্রী সহ একাধিক বিষয় উঠে আসে। বিজেপি চম্বলের সবচেয়ে বড় ডাকাত', 'হিন্দু নয়, কুৎসা ও হিংসার ধর্ম তৈরি করেছে বিজেপি বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


এরপর, কোচবিহারে মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেল কলেজের নতুন ক্যাম্পাস ও জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি এবং আলিপুরদুয়ার জেলার জয়গাঁওতে অগ্নি নির্বাপণ কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...
  কোচবিহারে মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেল কলেজের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  গতকাল থেকেই তিনদিনের উ...

মন্তব্যসমূহ

🔥 Trending News

Loading...