বড়জোড়ায় অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বঙ্গ ধ্বনি শেষ কর্মসূচি
SER-23,বাঁকুড়া ২৮ডিসেম্বর : আগামী একুশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১১ থেকে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছিল তৃণমূলে কংগ্রেসের বঙ্গধ্বনী কর্মসূচি। আজ ঘটল তার পরিসমাপ্তি । সেই মতো সারা রাজ্যের সাথে সাথে বড়জোড়া বিধানসভা এলাকাতেও সোমবার কর্মীদের নিয়ে বিশাল এক মিছিল করে এই প্রচার কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে পরিসমাপ্তি ঘোষণা করেন বড়জোড়া বিধানসভার তৃণমূল নেতৃত্ব।
সোমবার বিকেল নাগাদ মিছিলটি শুরু হয় বড়জোড়া চৌরাস্তা মোড়ে, এবং সেখান থেকে বড়জোড়া বাজার পরিক্রমা করে আবার ঐ চৌরাস্তার মোড়ে এসে শেষ হয় মিছিলটি । তারপর সেখানে একটি পথ সভা করা হয় বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ।
এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অলোক মুখার্জী, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হৃদয়মাধব দুবে,বিষ্ণুপুর সাংগঠনিক যুব তৃণমূল সভানেত্রী অর্চিতা বিদ, বাঁকুড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সুখেন বিদ, বড়জোড়া বিধানসভা প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখার্জী, গঙ্গাজলঘাটী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ কর্মকার সহ বড়জোড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ