নির্বাসন কাটিয়ে উঠতেই বিশ্ব ক্রিকেটের আঙিনায় জ্বলে উঠলেন শাকিব অল হাসান
বুকির সাথে যোগাযোগ ও স্পট ফিক্সিংয়ের তথ্য গোপন করার অপরাধে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব অল হাসানকে দুবছরের জন্য নির্বাসিত করে আইসিসি। দোষ স্বীকার করায় সেই মেয়াদ এক বছর করে দেয় আইসিসি। ২৮শে অক্টোবর সেই শাস্তির মেয়াদ শেষ হয় শাকিবের। সব ধরনের ক্রিকেটে বাইশ গজে শাকিবকে দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।
মাঠে নামার আগেই সুখবর পেলেন তিনি। আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় ফিরে পেলেন শীর্ষস্থান। নির্বাসনের যাওয়ার সময় ওয়ান ডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন। নির্বাসন উঠে যাওয়ার পর আইসিসি-র প্রকাশিত ওয়ান ডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সেই শীর্ষস্থান ফিরে পেলেন তিনি।
শাকিবের নির্বাসন চলাকালীন অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ছিলেন আফগানিস্তানের মহম্মদ নবি। শাকিব ফেরত আসায় নবি নেমে গিয়েছেন দুইয়ে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ