কালীপুজো, বড়দিন নিয়ে মামলা দায়ের হল হাইকোর্টে
কলকাতা:
দুর্গাপূজোর পর এবার কালীপূজো ও বড়দিন নিয়েও মামলা দায়ের হল হাইকোর্টে। বাজি নিষিদ্ধ ও দুর্গাপুজোর মতো বাকি পুজোতেও বিধিনিষেধ চেয়ে মামলা দায়ের হয়েছে বলে খবর। কালীপুজো সাথে সাথে বড়দিনেও করোনা কালে জন সমাগমে কড়াকড়ি চেয়ে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার জোড়া জনস্বার্থ মামলার শুনানির সম্ভাবনা। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে কালীপুজো, দীপাবলিতে বাজি ফাটানো থেকে রাজ্যবাসীকে বিরত থাকার আর্জি জানানো হয়েছে। করোনা মহামারী পরিস্থিতিতে করোনা আক্রান্তদের পক্ষে বায়ুদূষণ মারাত্মক হতে পারে বলে জানিয়ে সাংবাদিক বৈঠক করে এই আর্জি জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ