Latest News

6/recent/ticker-posts

Ad Code

দীপাবলিতে বাজি ফাটানো থেকে রাজ্যবাসীকে বিরত থাকার অনুরোধ রাজ্য সরকারের



দীপাবলিতে বাজি ফাটানো থেকে রাজ্যবাসীকে বিরত থাকার অনুরোধ রাজ্যবাসীর 



কলকাতা: 

করোনা আবহে কালীপুজো, দীপাবলিতে বাজি ফাটানো থেকে রাজ্যবাসীকে বিরত থাকতে অনুরোধ জানাল রাজ্য সরকার। এদিন নবান্নে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এই আর্জি জানান।


মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কোভিড রোগীর পক্ষে বায়ুদূষণ মারাত্মক। তাই কালীপুজোয় বাজি ফাটাবেন না। করোনা আবহে বাজি থেকে দূরে থাকুন।’পাশাপাশি রাজ্যবাসীকে করোনা বিধি মেনে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন তিনি। 



কালীপুজোয় প্রতিমা বিসর্জন নিয়ে পুলিশের সঙ্গে পরামর্শ করার কথাও বলেন তিনি। পাশাপাশি তাঁর পরামর্শ, ‘কালীপুজোর মণ্ডপের চারপাশ যেন খোলা থাকে। বিসর্জনে শোভাযাত্রা নয়।' 


এদিন তিনি আরও মনে করিয়ে দেন, ‘দুর্গাপুজোয় পর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়েনি। রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যাও বাড়েনি।’
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code