রোম্যান্টিক মেজাজে গৌতমের সঙ্গে কাজল আগরওয়াল
রোম্যান্টিক মেজাজে গৌতমের সঙ্গে কাজল আগরওয়াল। গত ৩০ অক্টোবর ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী কাজল আগরয়াল। বিয়ের পর হায়দরাবাদে একটি রিসেপশন পার্টিও দিয়েছিলেন কাজল-গৌতম। বিয়ের শুরু থেকেই নানান সাজে নিজেকে সাজিয়ে তুলেছেন তিনি। গায়ে হলুদ থেকে মেহন্দি সবেতেই ঝলসে উঠছিলেন তিনি। কখনও হলুদ রঙের পোশাকে সেজে হাজির হন গায়ে হলুদের অনুষ্ঠানে আবার কখনও মেহন্দির অনুষ্ঠানে হাসি মুখে পোজ দেন কাজল। বিয়ের লেহঙ্গা থেকে শুরু করে রিসেপশনের গাউন, সবকিছুতেই নজর কাড়েন কাজল। সবকিছু মিলিয়ে বিয়ের অনুষ্ঠান শুরুর পর থেকেই নেটিজেনদের চর্চায় উঠে আসেন কাজল। বিয়ের পর মধুচন্দ্রিমা কাটাতে মালদ্বীপে গিয়েছেন দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রী।
মধুচন্দ্রিমায় মালদ্বীপে গিয়ে রোমান্টিক মেজাজে স্বামীর সাথে সময় কাটাচ্ছেন কাজল। আর মালদ্বীপে থেকে রোমান্টিক সেই মুহূর্ত গুলো নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে ভক্তদের সাথে শেয়ার করছেন কাজল। একটি ছবির ক্যাপশানে কাজল লেখেন, সবকিছুর অংশীদার। অপর একটি ছবির ক্যাপশানে কাজল লেখেন, "আমার এই হৃদয়টি এত আনন্দিত এবং নিখুঁত বোধ করে, যতবার আমি এই সুন্দর দেশটিতে যাই,"।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ