JEE, NEET ও CBSE বোর্ড নিয়ে বিভ্রান্তি দূর করার পদক্ষেপ নিল কেন্দ্র

 


JEE, NEET ও CBSE বোর্ড নিয়ে বিভ্রান্তি দূর করার পদক্ষেপ নিল কেন্দ্র 




করোনা সংক্রমণের জেরে শিক্ষার্থীদের মনে নানাবিধ বিষয়ে বিভ্রান্তি শুরু হয়েছে। সিবিএসই বোর্ড পরীক্ষা জেইই মেইন ২০২১(JEE Mains 2021) , নিট ২০২১ (NEET 2021) নিয়ে পড়ুয়াদের মনে ক্রমবর্ধমান বিভ্রান্তি তৈরি হয়েছে। বিভ্রান্তি দূর করতে উদ‍্যোগী হল কেন্দ্র। শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক (Ramesh Pokhriyal) সম্প্রতি ট্যুইট করে জানিয়েছেন, আগামী ৩ ডিসেম্বর তিনি পড়ুয়াদের যাবতীয় অভিযোগ ও প্রশ্নের সরাসরি উত্তর দেবেন সোশ্যাল মিডিয়ায়।




এই প্রেক্ষিতে ট্যুইটারে #EducationMinisterGoesLive চালু করেছেন তিনি। পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের নিজ নিজ প্রশ্ন আগে থেকে পাঠিয়ে দিতে অনুরোধ করেছেন তিনি। আগামীবছর পরীক্ষা কিভাবে নেওয়া হবে, কিভাবে প্রসেসিং এগোনো যায় সে বিষয়েও অভিভাবক ও শিক্ষকদের পরামর্শ নেবেন বলে জানিয়েছেন তিনি। তবে, এখনও পর্যন্ত আগামী বছরের জেইই মেইন বা নিট পরীক্ষা সিলেবাসে কোনও কাঁটছাঁট করা হয়নি।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in