Latest News

6/recent/ticker-posts

Ad Code

গোপীবল্লভপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সম্বর্ধনা সভা



গোপীবল্লভপুর ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সম্বর্ধনা সভা


শচীন পাল,ঝাড়গ্রাম:-

আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রত্যেকটি রাজনৈতিক দল ঝাড়গ্রাম জেলায় নিজের শক্তি বৃদ্ধির লক্ষ্যে দলকে সাজিয়ে তুলছে‌‌। বেশ কয়েকদিন আগে ঝাড়গ্রাম জেলার তৃণমূল কংগ্রেসের মহিলা পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়েছে। আজ সেই নতুন পদাধিকারীদের সম্বর্ধনা দেওয়া হলো গোপীবল্লভপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোপীবল্লভপুর ২ নং ব্লকের এস এস অতিথি শালায়। 



আজকের এই সভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অনুশ্রী কর। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভ্রা মাহাতো ও সুস্মিতা বসাক‌। এছাড়াও উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল ব্লকের মহিলা সভানেত্রী শর্বরী অধিকারী। 


উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অনুপম মল্লিক এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সত্যবান দণ্ডপাট, ঝাড়্গ্রাম জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি স্বপন পাত্র সহ অন্যান্য অঞ্চল ও ব্লক নেতৃত্ব।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code