Advertisement

সংবাদ একলব‍্যের খবরের জেরে সাহায্যের হাত পেলেন বহরদ্বীপ

Advertisement


সংবাদ একলব‍্যের খবরের জেরে সাহায্যের হাত পেলেন বহরদ্বীপ



সংবাদ একলব‍্যের খবরের জেরে দার্জিলিং জেলা ছেড়ে জলপাইগুড়ি জেলায় ছুটে এলেন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মি চঞ্চল মন্ডল । গত সাতই নভেম্বর জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার সাপ্টিবাড়ী-২ নং গ্রাম পঞ্চায়েতের গুয়াবাড়ী এলাকার শারীরিক প্রতিবন্ধী বহরদ্বীপ বর্মনকে নিয়ে সংবাদ একলব‍্যে একটি খবর প্রকাশিত হয় । এবং তা দেখেই দার্জিলিং জেলা ছেড়ে জলপাইগুড়ি জেলার বহরদ্বীপের বাড়িতে পৌঁছে গেলেন চঞ্চল বাবু । 



বহরদ্বীপকে দেখার পাশাপাশি তার হাতে তুলে দিলেন কিছু অর্থ । বহরদ্বীপ এবং তার মায়ের জন্য দুটি কম্বল দেওয়ার পাশাপাশি ওই এলাকার মোট আটটি অসহায় গরীব দুস্থ পরিবারের হাতে শীত বস্ত্র হিসেবে একটি করে কম্বল তুলে দেন তিনি ।
Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ