Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিহার দখলের উচ্ছ্বাসে ময়নাতে বিজয় মিছিল গেরুয়া শিবিরের


বিহার দখলের উচ্ছ্বাসে ময়নাতে বিজয় মিছিল গেরুয়া শিবিরের 



বিহার বিধান সভায় ভারতীয় জনতা পার্টির বড় সাফল্য এসেছে।এই সাফল্যে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন বাংলার নেতা মন্ত্রীরা।এবার তারা বাংলা দখল করতে উঠে পড়ে লেগেছেন। বিজেপি কর্মীদের উদ্বুদ্ধ করতে এবং জন সাধারণের মনে সাহস যোগাতে তারা প্রতিনিয়ত মিটিং মিছিলের মত কর্ম সূচি গ্রহণ করছে।

বিহারে NDA জেতার পর সমগ্র মেদিনীপুর জেলার মত ময়নাতেও বিজেপি পার্টির পক্ষ থেকে একটি বিজয় মিছিল কর্ম সূচি গ্রহণ করা হয়।এই মিছিল শুরু হয় প্রজাবার থেকে রবি বারের বাজার পর্যন্ত । 


বিকেল ৩টা-তে মিছিল শুরু হয়।দীর্ঘ ১০ কিলোমিটার পথ অতিক্রম করে সন্ধ্যে ৬টা ৩০ মিনিটে এই মিছিল শেষ হয়।এই মিছিলে যোগদান করেন মেদিনীপুর জেলার সম্পাদক চন্দন মণ্ডল, উত্তর মণ্ডলের সভাপতি দেবদাস মাইতি সহ অন্যান্য কার্য নেতা নেত্রী বৃন্দরা।মিছিলে পা মেলান বহু সমর্থক।তাদের উৎসাহ ছিল চোখে পড়ারমতো। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code