বিরাটকে জড়িয়ে ধরে চুম্বন অনুস্কার, ভাইরাল নেট দুনিয়ায়
৩২-এ পা দিল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তথা রয়্যাল চ্যালেঞ্জার বাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী অনুস্কা শর্মা। বিরাটের ৩২ বছরে পদার্পণে জন্মদিন স্ত্রী অনুস্কার সঙ্গেই কাটিয়েছেন সেই মুহূর্ত। জন্মদিনের সেলিব্রেশনে ছিল ব্যাঙ্গালোরের বিরাট সতীর্থরা।
জন্মদিনে বিরাটকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দিলেন অনুস্কা। করলেন চুম্বন। কালো রঙের পোশাকে একে অপরে জড়িয়ে ধরার সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় দিতেই নিমেষেই ভাইরাল।
সম্প্রতি স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন বিরাট কোহলি। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে তাঁকে চোখে চোখে রাখছেন বিরাট। দুবাই আইপিএল-এ মাঠ থেকেও স্ত্রীর খোঁজ নেওয়ার দৃশ্য ফুটে উঠেছিল ক্যামেরায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ