'হর ঘর তেরঙ্গা' (Har Ghar Tiranga) অভিযানের সমস্ত খবর এক ক্লিকে

সাতসকাল নদীতে ভেসে থাকা এক মহিলার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

সাতসকাল নদীতে ভেসে থাকা এক মহিলার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য 





জলপাইগুড়ি করলা নদীর নেতাজি সুভাষ সেতুর নিচে এক মহিলার মৃত দেহকে ঘিরে চাঞ্চল্য ঐ এলাকায়।


মহিলাটির বয়স আনুমানিক 35থেকে 40এর মধ্যে। সকালে প্রাতভ্রমণকারী ব্যক্তিদের নজরে পরে নদীতে ভেসে থাকা মরদেহ। 

এরপর পুলিশ এসে মৃতদেহটিকে তুলে ময়নাতদন্তের জন্য  মর্গে পাঠানো হয়েছে।

সাত সকালে এই ধরনের মহিলার মৃতদেহটিকে দেখে স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। নদীর মাঝখানে উপুড় হয়ে পড়ে থাকা মহিলা টিকে কেউ মেরে ফেলেছে বা কি কারণে এই  এখানে আসল তার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ । 

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in