প্রাইমারি প্রার্থীদের সুখবর, বিএড প্রার্থীদের ক্ষেত্রেও মিলল সুযোগ!

Recruitment Online Applications for verification/scrutiny of the testimonials for ascertainment of
training qualifications of TET-2014 qualified trained candidates

প্রাইমারি প্রার্থীদের সুখবর, বিএড প্রার্থীদের ক্ষেত্রেও মিলল সুযোগ!



নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠক করে শিক্ষক নিয়োগ ও টেট পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দুই মাসের মধ্যে শূন্যপদে শিক্ষক নিয়োগের ঘোষণা করেন তিনি। তিনি জানান, ইতিমধ্যেই ২০ হাজার যুবক-যুবতী টেট পাশ করেছে। শূন্যপদ ১৬,৫০০। ডিসেম্বর ও জানুয়ারিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাঁর ঘোষণামতন ২০১৪ সালের টেট পাশ ও প্রশিক্ষিত প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে  চলেছে রাজ্য সরকার। আজ এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ।

বিজ্ঞপ্তি অনুসারে-
NCTE এর নিয়ম মেনে ২০১৪ সালের টেট পাশ বি.এড প্রার্থীদেরও নিয়োগে সুযোগ থাকছে।

২৫শে নভেম্বর থেকে ১লা ডিসেম্বর ২০২০ এর মধ্যে পর্ষদের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন আগ্রহীরা।



আবেদন করতে www.wbbpe.org এ গিয়ে লিঙ্কে ক্লিক করে টেট রোল নং এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করে আবেদন করতে হবে। ১লা ডিসেম্বর ২০২০ আবেদনের শেষ তারিখ।


Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in