প্রায় আড়াই হাজার বছর পুরনো ১০০টি কফিন উদ্ধার

প্রায় আড়াই হাজার বছর পুরনো ১০০টি কফিন উদ্ধার

credit:cnn



মিসরের সাক্কারা নেক্রোপলিসের কবরস্থান থেকে প্রায় আড়াই হাজার বছর পুরনো ১০০টি কফিন উদ্ধার করেছে মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব বিভাগ। 

রাজধানী কায়রোর দক্ষিণে অবস্থিত কবরস্থান থেকে এই কফিন গুলো উদ্ধার হয়। আল জাজিরা সূত্রে জানা গেছে- কফিনগুলোর মধ্যে বেশ কয়েকটিতে পাওয়া গেছে অক্ষত মমি। অন্তত ৪০টি কফিনে সোনার প্রলেপও দেওয়া রয়েছে। আর কিছু কফিনের ভেতরে সোনার মূর্তিও রয়েছে । 

আপাতত গবেষণার জন্য কফিন ও মমিগুলোকে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।মিসরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী খালেদ এল-আনানি জানিয়েছেন-উদ্ধারকৃত কফিনগুলো পলিমেইক শাসনামলের। 


৩২০ থেকে ৩৩০ খ্রিস্টপূর্ব পর্যন্ত প্রায় ৩০০ বছর ছিল পলিমেইকের শাসনামল। উদ্ধার হওয়া মমি ও কফিনগুলো কায়রোর তিনটি জাদুঘরে প্রদর্শন করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।


Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in