ষ্টেশন আধিকারিককে স্মারকলিপি প্রদান জেলা কংগ্রেস সভাপতির

 


ষ্টেশন আধিকারিককে স্মারকলিপি প্রদান জেলা কংগ্রেস সভাপতির 

অভীক মিত্র, বীরভূম :



আজ বীরভূম জেলা কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী জেলার বিভিন্ন রেলস্টেশনে সাধারন মানুষের আর্থসামাজিক পরিকাঠামোর উন্নয়নের জন্য জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা রেল সচল রাখার এবং অবিলম্বে লোকাল ট্রেন চালুর দাবীতে ডিআরএম হাওড়াকে স্মারকলিপি প্রদান করা হয় । মল্লারপুর রেলস্টেশনে ষ্টেশন আধিকারিককে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জেলা কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা স্মারকলিপি প্রদান করেন । 


উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর - ১,২ নং এবং মহঃ বাজার ব্লকের ব্লক সভাপতিরা । এক সপ্তাহের মধ্যে ট্রেন চালানো শুরু না করলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন জেলা কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা । মুরারই, রামপুরহাট,লোহাপুর, সাঁইথিয়া,সিউড়ি স্টেশনে কংগ্রেসের পক্ষ থেকে ট্রেন চালানোর দাবিতে  স্মারকলিপি দেওয়া হয়।

Posted by Sangbad Ekalavya on Saturday, November 21, 2020

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in