Latest News

6/recent/ticker-posts

Ad Code

শাস্তির মুখে উথাপ্পা? কলকাতা নাইট রাইডার্স বিরুদ্ধে ম্যাচে বিতর্কে জড়ালেন রবিন উথাপ্পা

pic source: the indian express


শাস্তির মুখে উথাপ্পা? কলকাতা নাইট রাইডার্স বিরুদ্ধে ম্যাচে বিতর্কে জড়ালেন রবিন উথাপ্পা



কলকাতা নাইট রাইডার্স-রাজস্থান রয়্যালস ম্যাচে করোনা বিধি ভেঙে ফিল্ডিং করার সময় বলে থুতু লাগাতে দেখা যায় রবীন উথাপ্পাকে। আর তাঁতেই তৈরি হয়েছে বিতর্ক। কেকেআর ইনিংসের তৃতীয় ওভারে টম কারানের বলে সুনীল নারাইনের ক্যাচ ফেলেন রবিন উথাপ্পা। তারপরেই আচমকা বলে থুতু লাগাতে দেখা যায় তাঁকে। 



করোনা আবহে নিউ নর্মালে এবারে আরব আমিরশাহীতে বসেছে আইপিএল ২০২০ এর আসর। করোনা বিধি মেনে বলে থুতু লাগানো নিষিদ্ধ ছিল । তারপরেও, কলকাতার বিরুদ্ধে ম্যাচে বলে থুতু লাগানোয় তৈরি হয়েছে বিতর্ক। 



ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে সেই ছবি। প্রশ্ন, করোনা বিধি ভাঙায় শাস্তির মুখে পড়েন কিনা উথাপ্পা? যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড এনিয়ে এখনও কোনও কিছু জানায়নি। এখন এটাই দেখার শাস্তির মুখে পড়েন কিনা উথাপ্পা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code