Latest News

6/recent/ticker-posts

Ad Code

আর্ট অফ লিভিং-এর সঙ্গে অংশীদারিত্বে আদিবাসী কল্যাণে ২টি উৎকর্ষ কেন্দ্রের সূচনা

 


আর্ট অফ লিভিং-এর সঙ্গে অংশীদারিত্বে আদিবাসী কল্যাণে ২টি উৎকর্ষ কেন্দ্রের সূচনা



আদিবাসী কল্যাণে ২টি উৎকর্ষ কেন্দ্রের সূচনা করলেন কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আর্ট অফ লিভিং-এর সঙ্গে অংশীদারিত্বে উৎকর্ষ কেন্দ্র দুটির সূচনা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্ট অফ লিভিং-এর গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর, আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী শ্রীমতী রেণুকা সিং সারুতা, মন্ত্রকের সচিব শ্রী দীপক খান্ডেকর প্রমূখ । 


গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে জানান মন্ত্রী শ্রী মুন্ডা। প্রথম উৎকর্ষ কেন্দ্রটি মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদ জেলায় আদিবাসী কৃষকদের পরম্পরাগত কৃষিকাজের ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ার জন্য চালু করা হচ্ছে। দ্বিতীয় উৎকর্ষ কেন্দ্রটি ঝাড়খন্ডের ১৫০টি গ্রাম ও ৩০টি গ্রাম পঞ্চায়েতকে নিয়ে ৫টি জেলায় পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির সুদৃঢ়করণে চালু করা হচ্ছে। মন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার, দেশে আদিবাসী মানুষের কল্যাণে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। আদিবাসী মানুষের সার্বিক উন্নয়নে ২ লক্ষ কোটি টাকার বেশি তহবিল মঞ্জুর করা হয়েছে।  



উৎকর্ষ কেন্দ্র দুটির চালুর ফলে আদিবাসী মানুষের মধ্যে শিক্ষার আরো প্রসার ঘটবে এবং তারা সাংবিধানিক অধিকারগুলি সম্পর্কে আরো সচেতন হতে পারবেন বলে জানান তিনি। এই উৎকর্ষ কেন্দ্র দুটি পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির সিদ্ধান্ত প্রণয়ন এবং সাধারণ মানুষের উন্নয়নের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে বলে আশাবাদী মন্ত্রী। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code