Latest News

6/recent/ticker-posts

Ad Code

হাথরাসে নির্যাতিতার বাড়িতে যাওয়ার পথে আটক তৃণমূল প্রতিনিধিরা, ধাক্কা মেরে মাটিতে ফেলা হল ডেরেক- কে




হাথরাসে নির্যাতিতার বাড়িতে যাওয়ার পথে আটক তৃণমূল প্রতিনিধিরা, ধাক্কা মেরে মাটিতে ফেলা হল ডেরেক- কে 



উত্তরপ্রদেশের হাথরাসে ১৯ বছরের তরুণী নির্যাতিতার গ্রামে ঢোকার মুখে গতকাল বাঁধা পেয়েছেন রাহুল- প্রিয়াঙ্কাসহ কংগ্রেস প্রতিনিধি দল। ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়া রাহুলকে। আজ আবার একই ঘটনার পুনরাবৃত্তি ! শুধু প্রতিনিধিরা তৃণমূল কংগ্রেসের। 



আজ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা নির্যাতিতার গ্রামে যাওয়ার মুখে পুলিশি বাধার সম্মুখীন হন। দলে রয়েছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল ও মমতা ঠাকুর। সাংসদ ডেরেক ও’ব্রায়েন মাটিতে পড়ে যান। 



কাকলি ঘোষ দস্তদার বলেন, ডেরেক ও ব্রায়েনকে মাটিতে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল, সম্ভবত তিনিও আহত হয়েছেন। তাঁকে আক্রমণ করা হয়েছে। তারা কীভাবে এটি করতে পারে?"


এইরুপ ঘটনার তীব্র নিন্দা করছে রাজনৈতিক মহল। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code