মুক্তি পেলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে পুজোর গানের অ্যালবাম 'সৃষ্টি'
পুজো আসতে বাকি আর মাত্র কয়েকটি দিন। করোনা আবহে বাংলায় পুজোর অনুমতি দিয়ে রাজ্যবাসীকে আনন্দে মাতিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি প্রতি বছরের ন্যায় বিভিন্ন পুজো কমিটির পুজোর উদ্বোধন করবেন তিনি। এবার সেই পুজো পুজো ভাবটা আরও একটু বাড়িয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার মুক্তি পেলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে পুজোর গানের অ্যালবাম 'সৃষ্টি'। মুখ্যমন্ত্রীর লেখা এবং সুরে বাঙালি গত বছরের মত এবারও বরণ করবে দুর্গা ঠাকুরকে। গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন এবং রূপঙ্কর বাগচি।
এদিন মায়ের চোখে তুলির টানে চেতলা অগ্রণীর পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ