Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রতিবেশী ডিম্পলের বিরুদ্ধে অভিযোগ দায়ের সুশান্ত মৃত্যু মামলায় ড্রাগ যোগে অভিযুক্ত রিয়ার



প্রতিবেশী ডিম্পলের বিরুদ্ধে অভিযোগ দায়ের সুশান্ত মৃত্যু মামলায় ড্রাগ যোগে অভিযুক্ত রিয়ার 




প্রতিবেশী ডিম্পল থওয়ানির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় ড্রাগ যোগে অভিযুক্ত অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সিবিআইয়ের কাছে চিঠি লিখে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন রিয়া। 



রিয়ার প্রতিবেশী ডিম্পল দাবি করেছিলেন যে, গত ১৩ জুন সুশান্ত সিংহ রাজপুত রিয়াকে ছাড়তে তাঁর বাড়ি পর্যন্ত এসেছিলেন। এর পরের দিন ১৪ জুন বান্দ্রায় নিজের বাড়িতে সুশান্তকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।



রিয়ার দাবি, ডিম্পল থওয়ানি তাঁর সম্পর্কে মিথ্যে ও মনগড়া অভিযোগ করেছেন। এমনকি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলেরও নাম করা হয়েছে অভিযোগে। 


বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে ডিম্পল তাঁর দাবির পক্ষে প্রমাণ দিতে পারেননি।


প্রসঙ্গত, সুশান্তর মৃত্যু সংক্রান্ত মাদক মামলায় গ্রেফতার রিয়া গত ৭ অক্টোবর বম্বে হাইকোর্টে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। হাইকোর্টের কথায়, রিয়া মাদক ব্যবসায়ীদের সম্পর্কিত নন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code