Latest News

6/recent/ticker-posts

Ad Code

কৃষক জমায়েত ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এম এস পি অধিকার দিবস পালন করল জয় কিষাণ আন্দোলন

কৃষক জমায়েত ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এম এস পি অধিকার দিবস পালন করল জয় কিষাণ আন্দোলন





ঝাড়গ্রাম, ১৪ই অক্টোবর, ২০২০: ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের জামদা কিষাণ মান্ডিতে কৃষক জমায়েত করে এমএসপি অধিকার দিবস পালন করল ঝাড়গ্রাম জেলা স্বরাজ ইন্ডিয়ার কৃষক সংগঠন, জয় কিষাণ আন্দোলন। সারা দেশের ২৫০টিরও বেশি কৃষক ও খেতমজুর সংগঠনের সমন্বয় অখিল ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির আহ্বানে সারা দেশ জুড়ে আজ পালিত হচ্ছে এমএসপি অধিকার দিবস। 

জমায়েতে জেলার কৃষকদের মধ্যে সাড়া পরে। জমায়েতে দাবি ওঠে - ফসলের এমএসপি বা ন্যুন্যতম সহায়ক মুল্য কে আইনি স্বীকৃতি দিতে হবে, স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী সম্পূর্ণ খরচের দেড়গুণ দামে ফসল কেনা বাধ্যতামূলক করতে হবে, কৃষকের খামারের কাছাকাছি শিবির করে সমস্ত ধরণের ফসল কেনার ব্যবস্থা করতে হবে। 

সভায় বক্তব্য রাখেন সৌম্য রায়চৌধুরী, শ্যামল মুদি, বার্ডু মান্ডি, প্রফুল্ল মাহাত, বনমালী নায়েক ও ঝাড়গ্রাম জেলা জয় কিষাণ আন্দোলনের আহ্বায়ক অশোক মাহাতা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code