বাগজান এলাকার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়া শিশুর পাশে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার বাগজান এলাকার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়া সেই ৯ বছরের ফুটফুটে শিশুর পরিবারের পাশে দাঁড়াল ময়নাগুড়ি নগর ইউনিট অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ।
জানা যায়, গত সোমবার ভোরে কয়েকজন শিশু মিলে পুজোর উদ্দেশ্যে পাশের এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে ফুল তুলতে যায়- এর মধ্যে একজন শিশু ফুলের গাছের পাশে বিদ্যুৎএর তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় বলে অভিযোগ স্থানীয়দের ।
তাই গত বুধবার ময়নাগুড়ি নগর ইউনিট অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা সেই শিশুর পরিবারের সাথে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা ছাএ নেতা অমিত বসাক ও নগর ইউনিট এর যুগ্ম সম্পাদক অলক রায় সহ অন্যান্যরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ