বদলে যাচ্ছে গ্যাস বুকিং নম্বর সহ নিয়ম
আগামী নভেম্বর মাসের শুরু থেকেই বদলে যাচ্ছে গ্যাস বুকিং-য়ের নম্বর। গ্যাস বুকিংয়ের জন্য পশ্চিমবঙ্গ, সিকিম ও আন্দামানের ইন্ডেন গ্যাস ব্যবহারকারীদের ফোন করতে হয় ৯০৮৮৩২৪৩৬৫ নম্বরে। পশ্চিমবঙ্গ ইন্ডেন গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশান জানিয়েছে,আগামী নভেম্বর থেকে গ্যাস বুকিং আর এই নম্বরে করা যাবে না। গ্যাস বুকিং করতে হলে ৭৭১৮৯৫৫৫৫৫ নম্বরে ফোন করতে হবে ব্যবহারকারীদের । ফোন ও এসএমএস উভয় পদ্ধতি ব্যবহার করেই বুকিং করা যাবে। নথিভুক্ত না থাকলে কনজিউমার নম্বর দিয়েও করা যাবে বুকিং।
আপাতত কিছুদিন দুটি নম্বরেই গ্যাস বুকিং করা যাবে বলে জানিয়েছে সংস্থা। পাশাপাশি গ্যাস ডেলিভারি নেওয়ার সময় ওটিপি দেখানো বাধ্যতামূলক।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ