চলে গেলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ডাঃ সুকুমার হাঁসদা
চলে গেলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ডাঃ সুকুমার হাঁসদা। সকাল ১১:১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। মেয়াদের শেষের আগেই প্রয়াত আদিবাসী নেতা।
ক্যান্সারের সমস্যা নিয়ে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। স্পেশাল তরফে জানানো হয়েছে প্রোস্টেটের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
২০১১ সালে ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক হন ডক্টর সুকুমার হাঁসদা। বাংলার পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী হিসেবে তাঁকে নিয়োগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর ডেপুটি স্পিকার হিসেবে নিয়োগ করা হয় সুকুমার হাঁসদাকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ