Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারতের প্রাক্তন বনাম বর্তমান অধিনায়কের আইপিএল লড়াই, ব্যাট হাতে ব্যাঙ্গালোর করল ২০ ওভারে ১৬৯/৪


ভারতের প্রাক্তন বনাম বর্তমান অধিনায়কের আইপিএল লড়াই, ব্যাট হাতে ব্যাঙ্গালোর করল ২০ ওভারে ১৬৯/৪ 





আইপিএল-২০২০ এর ২৫-তম ম্যাচে আজ মুখোমুখি মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থাকা আরসিবি-র সঙ্গে ৬ নম্বরে থাকা সিএসকে-র লড়াই। 



এদিনে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান অধিনায়কের লড়াই দেখতে প্রস্তুত ক্রিকেট মহল। 



আজকের ম্যাচে বিরাটের দলে দলে দু’টি বদল হয়েছে। মইন আলি ও মহম্মদ সিরাজের বদলে মাঠে নেমেছে ক্রিস মরিস ও গুরকিরত সিংহ মান। অন্যদিকে ধোনির দলে একটি পরিবর্তন হয়েছে। গতদিনের জেতা ম্যাচে হারকে টেনে আনা কেদার যাদব বাদ পড়েছে তাঁর বদলে ১১-এ স্থান পেয়েছে এন জগদিশন।



চেন্নাই সুপার কিংস দল- শেন ওয়াটসন, ফাফ দু প্লেসি, অম্বাতি রায়াডু, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), এন জগদিশন, স্যাম কারান, রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার ও কর্ণ শর্মা।



রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল- দেবদত্ত পাড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, গুরকিরত সিংহ মান, শিবম দুবে, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, ইসুরু উদানা, নবদীপ সাইনি ও যুজবেন্দ্র চাহল।.



ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৯ রানের টার্গেট খাড়া করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিন বিরাটের দুর্দান্ত ব্যাটিং-য়ে ভর করেই এই রান তোলে ব্যাঙ্গালোর। ৪টি চার ও ৪টি ছয়ে ৫২ বলে ৯০ রানের ইনিংস খেলেন বিরাট। দেবদূত ৩৪ বলে ৩৩ ও সিবম দুবে ১৪ বলে ২২ রানে করেন। বল হাতে চেন্নাইয়ের শার্দূল ঠাকুর ২টি, শ্যাম করণ ও চাহার একটি করে উইকেট নেন। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code