Latest News

6/recent/ticker-posts

Ad Code

রুদ্ধশ্বাস ম্যাচে ২ রান জয়ী কলকাতা



 রুদ্ধশ্বাস ম্যাচে ২ রান জয়ী কলকাতা



আইপিএল ২০২০ এর আবু ধাবিতে আজ মুখোমুখি হয় পাঞ্জাব ও কলকাতা। টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় কলকাতা। প্রথম ব্যাট করেই এদিন অবশেষে দুর্দান্ত ফর্মে ফিরলেন কলকাতার অধিনায়ক। 



এদিন ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে নাইট বাহিনী। শুভমন গিল পাচটি চারে ৪৭ বলে ৫৭ এবং কার্তিকের ৮টি চার ও দুটি ছক্কায় ২৯ বলে ৫৮ রানের ইনিংসে ভর করেই এই স্কোর তোলে কলকাতা। এছাড়াও মরগ্যান করেছে ২৩ বলে ২৪। কে কে আর -এর আর কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেনি। পাঞ্জাবের হয়ে শামি, অরসদীপ ও রবি প্রত্যেকে ১টি করে উইকেট নেন। 



জবাবে ব্যাট করতে নেমে কে এল রাহুলের ৬টি চার মেরে ৫৮ বলে ৭৪ রান ও ময়ঙ্ক ছয়টি চার ও ১টি ছক্কা দিয়ে সাজিয়ে ৩৯ বলে ৫৬ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে। এছাড়া, পুরাণ ও ম্যাক্সওয়েল যথাক্রমে ১৬ ও ১০ রান করেন। আর কেউ দুই অংকের ঘরে রান করতে পারেননি। ২০ ওভার শেষে পাঞ্জাবের স্কোর দাঁড়ায় ১৬২। কলকাতার হয়ে কৃষ্ণা ৪ ওভারে ২৯ রান খরচ করে ৩ উইকেট ও নারিন ৪ ওভারে ২৮ রান খরচ দুইটি উইকেট নেন। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code