দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরন বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস্ এসোসিয়েশনের
করোনা সংক্রমণের মধ্যে দুঃস্থ মানুষদের পাশে থাকতে বস্ত্র বিতরনি অনুষ্ঠান করলো বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস্ এসোসিয়েশন।
শনিবার এসোসিয়েশনের সদর কার্যালয়ে বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, বর্ধমান জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল ওয়ারকিং প্রেসিডেন্ট আবদুল মালেক,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজকুমার সাহানা,ট্রেজারার কাঞ্চন সোম,সুব্রত মন্ডল সহ অন্যান্যরা।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। করোনা সংক্রমণের কারনে রাজ্য সহ গোটা দেশের মানুষ কাজ হারিয়ে এক প্রকার অসহায় দিন যাপন করছে। এই দুর্গোৎসবে সকল দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস্ এসোসিয়েশন পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হলো দুঃস্থ মানুষদের মধ্যে।
করোনা পরিস্থিতির মধ্যে প্রায় পাঁচ হাজার মানুষদেরকে রান্না করা খাবার তুলে দেন বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল এসোসিয়েশন। শারদীয়া উৎসব উপলক্ষে বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষের হাতে বস্ত্র তুলে দেন বলে জানান সংস্থার ওয়ারকিং প্রেসিডেন্ট আবদুল মালেক।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ