Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের মুক্তি পেতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক

 



ফের মুক্তি পেতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক




করোনা সংক্রমণ মোকাবিলায় লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় সিনেমা হল। কিন্তু কেন্দ্রের নির্দেশে ফের খুলতে চলেছে হল গুলি। ১৫ অক্টোবর খুলছে সিনেমা হল। করোনা সংক্রমণ রুখতে যাবতীয় সতর্কতা মেনে খুলছে সিনেমা হল। তবে ৫০ শতাংশ টিকিট বিক্রি করা যাবে। দর্শকদের পরতে হবে মাস্ক সহ একাধিক বিধি জানিয়েছে কেন্দ্র।



আর সিনেমা হল খুললেই মুক্তি পেতে চলেছে প্রধানমন্ত্রীর বায়োপিক। লকডাউনের পর মুক্তি পাওয়া প্রথম ছবি হতে চলেছে এটি। তবে গত বছর মুক্তি পায় প্রধানমন্ত্রীর বায়োপিক। কিন্তু ছবিটি বক্স অফিসে খুব একটা সাফল্য পায়নি। লক ডাউনের পর ফের মুক্তি পাচ্ছে ছবিটি।



প্রধানমন্ত্রীর বায়োপিকের প্রযোজক সন্দীপ সিংহ বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সেরা প্রধানমন্ত্রী। ২০১৯-এর লোকসভা নির্বাচনেই তার প্রমাণ পাওয়া গিয়েছে। সিনেমা হল ফের খুললে বর্তমানে দেশের সবচেয়ে অনুপ্রেরণামূলক নেতার জীবনের অনুপ্রেরণামূলক গল্পের চেয়ে ভাল কিছু আর কী দেখার থাকতে পারে?’



সন্দীপ আরও জানান, ‘এই ঐতিহাসিক মুহূর্তের একটি অংশ হতে পেরে আমি গর্বিত।' এর আগে ছবিটি মুক্তি পেলেও অনেকে দেখতে না পেলেও এবার দেশের মানুষ ছবিটি দেখতে পারবে বলে আশাবাদী তিনি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code