আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা মারা গেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় ফুটবলার কার্লটন চ্যাপম্যান। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৪৯ বছর।
জানা গেছে, গতকাল প্রচণ্ড পিঠের ব্যথায় বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি করা হয় চ্যাপম্যানকে। আজ সকালে সেখানেই হৃদরোগে আক্রান্ত হন তিনি।
১৯৭১-এ বেঙ্গালুরুতে জন্ম হয় চ্যাপম্যানের। দীর্ঘদিন সাফল্যের সঙ্গে ইস্টবেঙ্গলের মিডফিল্ড সামলেছেন। জেসিটি, এফসি কোচির হয়ে খেলেছেন। জাতীয় দলেও এক সময় নির্ভরযোগ্য মুখ ছিলেন তিনি। ইস্টবেঙ্গল, জেসিটির হয়ে জাতীয় লিগ জিতেছেন।
খেলা ছাড়ার পর বিভিন্ন ক্লাবে কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন চ্যাপম্যান।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ