ইপিএফও নিয়ে কর্মচারীদের জন্য সুখবর!
২০১৯-২০২০ অর্থ বছরের প্রভিডেন্ট ফান্ডের সুদের প্রথম কিস্তি দীপাবলির মধ্যেই গ্রাহকদের মিটিয়ে দেবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। সেপ্টেম্বরে পিএফও-র কেন্দ্রীয় বোর্ডের ট্রাস্টি বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল ২০১৯-২০২০ সালের জন্য কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) উপর ৮.৫ শতাংশ সুদ দেওয়া হবে। বাকি ০.৩৫ শতাংশ সুদ এই বছরের ডিসেম্বরে গ্রাহকদের অ্যাকাউন্টে জমা দেওয়া হবে বলে বোর্ড আরও জানিয়েছিল।
ইপিএফও এক বিবৃতিতে বলেছে, করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে সুদের হার সম্পর্কিত এজেন্ডা কেন্দ্রীয় বোর্ড দ্বারা পর্যালোচনা করা হয়েছিল এবং কেন্দ্রীয় সরকারের কাছে ৮.৫০% হারে সুদ দেওয়ার সুপারিশ করেছিল।
হিন্দুস্থান লাইভের প্রতিবেদন অনুযায়ী, দীপাবলির মধ্যেই ৮.৫ শতাংশ হারে সুদ দেবে ইপিএফও।
ভ
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ