দিনহাটায় ছড়া থেকে উদ্ধার বৃদ্ধার লাশ
নিজস্ব প্রতিনিধি, আটিয়াবাড়ীঃ
সীমান্তবর্তী শহর দিনহাটার বড় আটিয়াবাড়ী ১নং অঞ্চলের অন্তর্গত আঠারোবাকি এলাকার ছড়া থেকে উদ্ধার হল এক বৃদ্ধার লাশ। আজ সকালেই আঠারোবাকি থেকে ডাঙা রাস্তার পাশ দিয়ে বয়ে চলা ছড়ায় সেই বৃদ্ধার লাশ দেখতে পায় মানুষ।
খবর পেয়ে, তৎক্ষনাত পৌঁছে যায় এলাকার পুলিশ প্রতিনিধি। কিছুক্ষনের মধ্যেই জমতে থাকে ভিড়। দুরদুরান্ত থেকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে মানুষ।
স্থানীয়সূত্রে খবর, ওই মহিলার বাড়ি লাশ প্রাপ্ত স্থান থেকে বেশ কিছুটা দূরেই। মহিলার বয়স প্রায় ৮০ থেকে ৮৫ বছর। খবর পেয়ে ছুটে আসে বাড়ির লোক। তবে কেন, কিভাবে এই ঘটনা তার কোনোরুপ এখনো জানা যায়নি। তবে, স্থানীয় মানুষ জনের ধারনা পারিবারিক অশান্তির জেরেই এই দুর্ঘটনা হতে পারে।
স্থানীয় মানুষজনদের কথায়, গত তিনদিন থেকে নিখোঁজ ছিলেন তিনি। আজ সকালে নদীতে মাছ ধরার জাল তুলতে গিয়ে লাশটি একজন দেখতে পায়। ছড়ার যে এলাকায় লাশটি উদ্ধার হয়েছে সেখানে কোনো জলের স্রোত নেই ফলে লাশটা কি করে এই জায়গায় পৌঁছায় তা নিয়েও রহস্যের মনে হচ্ছে বলে জানান তাঁরা। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটার থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ