Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুগ ডালের ওপর ভারতীয় মানচিত্র এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলল অলিপিরদুয়ারের বিবেক

 


মুগ ডালের ওপর ভারতীয় মানচিত্র এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলল অলিপিরদুয়ারের বিবেক




বিভিন্ন শিল্পকলা তৈরি করে রেকর্ড বুকে নাম তুলে অলিপিরদুয়ারের শিল্পচর্চাকে দেশের সামনে গর্বিত করেছে জেলার শিল্পীরা। এবার তাদের পদাঙ্ক অনুসরণ করে মুগ ডালের ওপর ভারতীয় মানচিত্র এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলল অলিপিরদুয়ারের ছাত্র বিবেক কুমার ধর।



অলিপিরদুয়ার পুরসভার ৫ নং ওয়ার্ডের অন্তর্গত অনন্দনগরের বাসিন্দা বিবেক।অলিপিরদুয়ার মহাবিদ্যালয়ের দর্শন সাম্মানিক নিয়ে তৃতীয় বর্ষে পড়ছে সে।ছোট থেকেই আর্ট নিয়ে আগ্রহ ছিল তার। নতুনত্ব কিছু করতে সর্বদা আগ্রহী বিবেক শিল্প নিয়ে থাকতে ভালোবাসে। অন্যদের শিল্পকলা দেখে অভিনব কিছু করতেই মুগ ডালের ওপর ভারতীয় মানচিত্র আকার পরিকল্পনা নেয় বিবেক। 


পাঁচ মিলিমিটার মুগ ডালের ওপর ভারতীয় মানচিত্র আঁকে সে। শুধু তাই নয় সেই মানচিত্রকে তেরঙ্গা তে রাঙিয়ে তুলে তাতে অশোকচক্র এঁকে সকলকে তাকে লাগিয়ে দেয় বিবেক।এরপর সে সেটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে পাঠায় এবং তার কাজ স্বীকৃতি পায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। মঙ্গলবার ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে তাকে স্মারক এবং শংসাপত্র পাঠিয়ে সন্মান জানানো হয় বলে জানায় সে। এই ছোট্ট একটি ডালের মধ্যে মানচিত্র আঁকতে এবং তা রাঙিয়ে তুলতে সে শুধু রং ও তুলি ব্যবহার করেছে বলেও জানায় বিবেক। 


ছেলের এই কীর্তি স্থাপনে খুশি বিবেকের মা-বাবা থেকে শুরু করে পরিবার পরিজনেরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code