পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ২ নং ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয় রেডক্রশ ভবনে। সভানেত্রী নির্বাচিত হন সোমা কুন্ডু। সম্পাদিকা শিপ্রা দে তরফদার। কোষাধ্যক্ষ নির্বাচিত হন রত্না রক্ষিত। ২৬ জনের কমিটি গঠন করা হয়।
আশাকর্মীদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি পেনশন PF এবং মাসিক ন্যূনতম বেতন ২১০০০ টাকা করার দাবীতে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার শপথ গ্রহণ করা হয় সম্মেলনের মঞ্চ থেকে।
সম্মেলনে উপস্থিত ছিলেন AIUTUC জেলা সম্পাদক বিপুল ঘোষ, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের কোচবিহার অফিস সম্পাদক রীনা ঘোষ। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা সভানেত্রী রেশমী চক্রবর্তী।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ