পুরোহিত ভাতা নিয়ে রাজ্যের সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হাইকোর্টে
সামনেই দুর্গাপূজা। আর দুর্গাপুজার প্রাক্কালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ভাতা দেওয়ার ঘোষণা করেছেন। পাশাপাশি, পুজো ক্লাব গুলোকে ৫০০০০ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছেন। পুরোহিত ভাতা ও ক্লাব গুলোকে দেওয়া অনুদান নিয়ে এবার মামলা দায়ের হল হাইকোর্টে।
পুরোহিত ভাতা ও পুজো কমিটিকে অনুদান নিয়ে রাজ্যে সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন দুর্গাপুরের সিটু নেতা সৌরভ দত্ত। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এদিন সেই মামলার শুনানি হয়।
জানা যাচ্ছে, কীসের ভিত্তিতে পুরোহিত ভাতা দেওয়ার ঘোষণা করেছে সরকার, তা নিয়ে রাজ্যের হলফনামা তলব করেছে আদালত। আগামী বুধবার ফের এই মামলার শুনানি হওয়ার কথা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ